আমরা ঢাকায় জমির মালিকের সাথে যৌথ উদ্যোগে আবাসিক ভবন গড়ি। বেপারী বিল্ডার্স হিসেবে যাত্রা শুরু ২০১১ সালে, আর বেপারী হোল্ডিংস লিমিটেড ২০১৯ থেকে।
কাগজ দেখে কিনুন, শান্তিতে থাকুন
সারাজীবনের সঞ্চয় দেওয়ার আগে কাগজগুলো নিজে দেখে নিন। আমাদের প্রকল্পের যেকোনো কাগজ দেখতে চাইলে অফিসে বা সাইট ভিজিটে বলুন:
- জমির দলিল, খতিয়ান আর নামজারি
- জমির মালিকের সাথে যৌথ উদ্যোগের চুক্তি
- নকশার অনুমোদন (অনুমোদনের পরেই নির্মাণ)
- বরাদ্দপত্র আর চুক্তিতে দাম, মাপ আর কিস্তির তারিখ
- প্রতিটা টাকার রসিদ, কোম্পানির নামে ব্যাংকে
জমির মালিক?
আপনার জমিতে যৌথ উদ্যোগে ভবন গড়তে চাইলে জমির লোকেশন আর পরিমাণ জানিয়ে WhatsApp করুন বা কল দিন।
যোগাযোগ
ফোন ও WhatsApp: +880 1307-209244
ইমেইল: beparyholdingslimited@gmail.com
Facebook: facebook.com/beparyholdingsltd